'মমতার উপর জামায়াত ইস্যুর অভিযোগ কাটাতে ঢাকা সফর'
চাঁদপুর টাইমস ডেস্ক : 'মমতার উপর জামায়াত ইস্যুর অভিযোগ কাটাতে ঢাকা সফর' পশ্চিমবঙ্গের প্রভাবশালী আনন্দ বাজারের দাবি। তিনদিনের সফর শেষে শনিবার রাতে ফিরে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ সফরে বাংলাদেশ কি পেলো, বহুল প্রতিক্ষিত তিস্তা চুক্তি, ছিটমহল বিনিময়ের বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি হলো কিনা তা এখনই বোঝা কঠিন। কিন্তু পশ্চিমবঙ্গে প্রভাশালী দৈনিক আনন্দবাজারের মতে ওই রাজ্যের প্রাপ্তির খাতাও শূন্য। পত্রিকাটির দাবি, বাংলাদেশের দল জামায়াতের সঙ্গে তৃণমূলের যোগাযোগের ইস্যুতে যে চাপ তৈরি হয়েছে মমতার ওপর তা কাটাতেই এই সফর। রোববার এক প্রতিবেদনে পত্রিকাটি এমন দাবি করে। যা তাদের অনলাইন সংস্করনে দেওয়া আছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিমানে ওঠার আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তৃণমূল-জামায়াত যোগাযোগ নিয়ে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ঢাকার মন জয় করতেই তার এই সফর। বাংলাদেশের নেতৃত্ব তাদের আচার ব্যবহারে সন্দেহের কোনো বহিঃপ্রকাশ অবশ্যই দেখাননি। প্রোটোকল ভেঙে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিদায় দিতে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন ...